কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জের গ্যাসের চুলার আগুনে দগ্ধ বেগম (৬০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্...
বিজ্ঞাপন
কেরানীগঞ্জের গ্যাসের চুলার আগুনে দগ্ধ বেগম (৬০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শাহাদাত হোসেন (২৫) এবং মরিয়ম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়।
ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬) ও ইয়াছিনের (১২) অবস্থাও আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
এর আগে, গত ৩০ আগস্ট ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হন।
আরএইচ/








