Logo

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৫

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৭ জনের।এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫...

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৭ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জন।

বিজ্ঞাপন

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৩৮৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৩৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৮২৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।  

আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD