Logo

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিউশনি চেয়ে ছাপানো একটি পোস্টার ভাইরাল হয়েছে। তাতে লেখা, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’ টিউশনি খ...

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিউশনি চেয়ে ছাপানো একটি পোস্টার ভাইরাল হয়েছে। তাতে লেখা, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’ টিউশনি খুঁজতে এমন একটি পোস্টার লাগিয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মো. আলমগীর কবির। একজন বেকারের চাকরির জন্য অসহায়ত্ব ফুটে উঠেছে এই পোস্টারে।

আলমগীর কবির তার পোস্টারে লিখেছেন, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’ এ ছাড়া তিনি লিখেছেন, বগুড়ার জহুরুলনগরের আশেপাশে সকাল ও দুপুরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত ব্যতীত সবকিছুই পড়াবেন। সেই পোস্টারে নিজের পেশা হিসেবে লিখেছেন ‘বেকার’। এতে তার নাম ও মোবাইল নাম্বার দেয়া আছে।

বিজ্ঞাপন

আলমগীর কবিরের সেই ভাইরাল হওয়া পোস্টারের ছবি নেটিজেনরা বিভিন্ন ক্যাপশন দিয়ে শেয়ার করছেন। আলমগীরের ভাইরাল হওয়া সেই পোস্টারে দেয়া ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD