Logo

এসবি অফিসে অগ্নিকাণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
এসবি অফিসে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে কন্ট্রোল রুমে আগুন...

বিজ্ঞাপন

মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে কন্ট্রোল রুমে আগুন লাগার খবর পায়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার।

তিনি বলেন, এসবি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের কাছে ১০টা  ৩৫ মিনিটে খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া শাহজাহান শিকদার বলেন, বেলা ১১টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শুধু ধোয়া দেখা গিয়েছিল কোনো ফ্লেম ছিল না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD