Logo

‘প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের দুর্নীতি কমছে’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
‘প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের দুর্নীতি কমছে’
ছবি: সংগৃহীত

সরকারের জিরো টলারেন্স নীতির কারণে দুর্নীতি সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে দুর্নীতি কমতে শুরু করে...

বিজ্ঞাপন

সরকারের জিরো টলারেন্স নীতির কারণে দুর্নীতি সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে দুর্নীতি কমতে শুরু করেছে। আগামীতে আরো কমবে। প্রধানমন্ত্রী একটি আদর্শ ও লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করছেন।  বাংলাদেশের মানুষ এর সুফল পেতে শুরু করেছে। বন্দরগুলো ডিজিটালাইজড করা হয়েছে। যত বেশি ডিজিটালাইজড হবে করাপশন তত কমে যাবে বলে মন্তব্য করেছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুর। 

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ ঢাকায় ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের অফিসে শিপার্স কাউসিল, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক এবং মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ‘মিটিগেটিং করাপশন ফর ইকোনমিক গ্রোথ ইন দ্যা মেরিটাইম সেক্টর’ শীর্ষক  সেমিনারের  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। সেমিনারে দুটি পেপার উপস্থাপন করেন মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক এর প্রকল্প পরিচালক এবং সাবেক ডিজি শিপিং কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন (অব.) এবং শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের  সমস্যা হচ্ছে- ধৈর্যের অভাব। গত ৫০ বছরে আমাদের সমসাময়িক যেসব দেশ স্বাধীনতা লাভ করেছে-তারা অনেক এগিয়ে গেছে। আমাদের অনেক সম্ভাবনা ছিল। অনেক সরকার ছিল। তাদের ভাগ্য উন্নয়নের জন্য রাস্তা ছিল কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নে তারা কিছু করে নাই। বর্তমানে দেশপ্রেমিক সরকার ক্ষমতায় রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে পারব। দেশ এগিয়ে যাচ্ছে। দুর্নীতি কমাতে সরকার আন্তরিক। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। ভাল উদ্যোগগুলোকে পিছনে টেনে ধরার অনেকের অভ্যাস রয়েছে। এতদিন তারা বাংলাদেশ শ্রীলংকার মতো হয়ে যাবে বলে চিৎকার করেছে। এখন আর সে কথা বলেনা। বাংলাদেশ এখন টার্নিং পয়েন্টে আছে। এখন দেশে যুব শ্রেণির সংখ্যা বেশি। এসময়টাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। আবার কেউ কেউ পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।  এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান একেএম আমিনুল মান্নান এবং পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম আতাউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD