Logo

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২২, ০৮:৩৪
34Shares
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫
ছবি: সংগৃহীত

৬৫ জনকে গ্রেফতার

বিজ্ঞাপন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয় হাজার ৫৭১ ইয়াবা, ৩৫০ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD