সূচকের উত্থানে চলছে লেনদেন

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে
বিজ্ঞাপন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩১ ও ২৩৩৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বিজ্ঞাপন
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৭৬টির এবং অপরির্বতিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, বিবিএস ক্যাবলস, বিবিএস বিল্ডিং সিস্টেম, কপারটেক, ইন্ট্রাকো ও অরিয়ন ইনফিউশন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








