র্যাব-১২'র অভিযানে ১১৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বিজ্ঞাপন
এর ধারাবাহিকতায় সোমবার (১৭ অক্টোবর) বিকেল ০২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালীয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ আলামিন হোসেনের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নোমান সাদিক (২৩), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-পাইকপাড়া, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামত সহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/








