ঘুষ নিতে গিয়ে কর্মী সহ দালাল গ্রেফতার

ছবি: সংগৃহীত
ডিটিও অফিসের নিম্ন শ্রেনীর কর্মী দিতিমণি গগৈ এ একজন দালাল পংকজ গগৈ অফলাইনে রোড ট্যাক্স নিতে সাহায্য করার বিনিময়ে একজন গাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে
বিজ্ঞাপন
একের পর এক পরিবহন কার্যালয়ে ভিজিল্যান্সের অভিযান। আসমরাজ্যের কোকড়াঝাড়ের ডিটিও সোমেশ্বর ব্রক্ষ মুসাহারির গ্রেফতারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পরিবহন দফতরের অন্দরে। এবার ডিব্রুগড় পরিবহন আধিকারিক কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখা ও ভিজিল্যান্সের অভিযান।
বুধবার (১৯ অক্টোবর) অভিযানে নিম্ন শ্রেনীর একমহিলা কর্মচারী ও একদালালকে আটক করা হয়েছে। ডিটিও অফিসের নিম্ন শ্রেনীর কর্মী দিতিমণি গগৈ এ একজন দালাল পংকজ গগৈ অফলাইনে রোড ট্যাক্স নিতে সাহায্য করার বিনিময়ে একজন গাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। দুজনকে ডিব্রুগড় পরিবহন আধিকারিক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ভিজিল্যান্স কর্মকর্তারা। এদিকে আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক জিপি সিং এ ঘটনা টুইট করেছেন।
বিজ্ঞাপন
এইচআর/








