Logo

বেড়েছে ডিম ও মুরগির দাম

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২২, ১২:৫৮
বেড়েছে ডিম ও মুরগির দাম
ছবি: সংগৃহীত

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়

বিজ্ঞাপন

গত সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে চিনি, ডিম ও মুরগির। এদিকে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। 

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পণ্যের দাম জানা গেছে। 

বিজ্ঞাপন

বাজারে আগের দামে বিক্রি হচ্ছে সবজি। আকার ভেদে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শসা প্রতি কেজি ৮০; লম্বা বেগুন ৮০; গোল বেগুন ১২০; টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বাজারে শীতকালীন সবজি সিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। বারোমাসি সবজির মধ্যে করলা ৮০ টাকা কেজি; চাল কুমড়া পিস ৬০ টাকা; প্রতি পিস লাউ আকারভেদে ৬০ টাকা; মিষ্টি কুমড়া কেজি ৫০; চিচিঙ্গা ৬০; পটল ৬০; ঢেঁড়স ৭০; কচুর লতি ৮০; কাঁচা পেঁপে ৪০; বরবটি ৮০ ও ধুনধুল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায়। কাঁচা কলার হালি ৪০ টাকা; লেবুর হালি ১৫ থেকে ২০ টাকায়।

বিজ্ঞাপন

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এসব বাজারে রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আদার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়।

বিজ্ঞাপন

সবজির দাম কম হলেও বেড়েছে খোলা চিনির দাম। এ বাজারে প্রতি কেজি চিনিতে ৫ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আগে খোলা চিনির কেজি ছিল ৯৫ টাকা। প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা। আগে প্যাকেট চিনির কেজি ছিল ৯৫ টাকা। লাল চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

এ বাজারে দেশি মসুর ডালের কেজি ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুর ডালের কেজি ১০০ টাকা। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকায়।

বিজ্ঞাপন

দাম বেড়েছে ফার্মের মুরগির ডিমের। লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২১০ থেকে ২২০ টাকা।

বিজ্ঞাপন

ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD