Logo

৪৫ হাজার বেতনে কর্মসংস্থান ব্যাংকে চাকরি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২২, ১৬:০৬
৪৫ হাজার বেতনে কর্মসংস্থান ব্যাংকে চাকরি
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয়ের জন্য খণ্ডকালীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি আবেদ করতে পারবেন

বিজ্ঞাপন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মসংস্থান ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয়ের জন্য খণ্ডকালীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি আবেদ করতে পারবেন।

পদের নাম: খণ্ডকালীন নারী মেডিকেল অফিসার/বিশেষজ্ঞ চিকিৎসক। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিসার/বিশেষ ডাক্তার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। তবে উচ্চতর ডিগ্রিধারী এবং অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়সসীম ৬২ বছর।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুসারে  প্রাথমিকভাবে নিয়োগ হবে এক বছরের জন্য। সেবার মান সন্তোষজনক হলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিয়োগের মেয়াদ আরও দুই বছরের জন্য নবায়নযোগ্য।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৪৫ ০০০ টাকা। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন ৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

আবেদন যেভাবে : আবেদনপত্র পাঠাতে হবে মহাব্যবস্থাপক, প্রশাসন মহাবিভাগ, কর্মসংস্থান ব্যাংক, প্রধান কার্যালয়, ১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

বিজ্ঞাপন

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২২।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD