Logo

নতুন ৫৪ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে: মেয়র আতিক

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২২, ১২:৪০
নতুন ৫৪ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ক্লিনিক নির্মাণ করার ফাইলটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেবিলে আছে আশা করছি, খুব শিগগিরই এটি অনুমোদন হওয়ার পর আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের কাজ শুরু করতে পারব

বিজ্ঞাপন

ডিএনসিসিতে নতুন ৫৪টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। সেই সঙ্গে মহাখালীর  কোভিড ডেডিকেটেড হাসপাতালটি হবে ডিএনসিসি জেনারেল হাসপাতাল বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলে মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

মেয়র বলেন, নগরবাসী প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন এই ৫৪টি কমিউনিটি ক্লিনিকে। এসব কমিউনিটি ক্লিনিকে একজন রোগীর যা যা ওষুধ লাগবে এবং প্রাথমিক যেসব সেবা দরকার, সেসব তারা পাবেন। সেক্ষেত্রে জেনারেল হাসপাতালে রোগীর ভিড় কমবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবিত ৫৪টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার ফাইলটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেবিলে আছে। আশা করছি, খুব শিগগিরই এটি অনুমোদন হওয়ার পর আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের কাজ শুরু করতে পারব। 

মেয়র আরও বলেন, প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় এই ৫৪টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এতে করে নাগরিকদের দুর্ভোগ যেমন কমবে, তেমনি স্বাস্থ্যসেবাও পৌঁছে যাবে নাগরিকদের ঘরের কাছে।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD