Logo

বনজ কুমারের মামলায় বাবুল আক্তার গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, ০৯:৩৬
16Shares
বনজ কুমারের মামলায় বাবুল আক্তার গ্রেফতার
ছবি: সংগৃহীত

মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে

বিজ্ঞাপন

স্ত্রী মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার (৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিরা হলেন— বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD