Logo

চিত্রনায়িকা শিমু হত্যা মামলার বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২২, ১২:২৮
চিত্রনায়িকা শিমু হত্যা মামলার বিচার শুরু
ছবি: সংগৃহীত

আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন সাক্ষ্য গ্রহনের জন্য পরবর্তী ২৩ জানুয়ারি দিন ধার্য্য করেন আদালত

বিজ্ঞাপন

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠব করেছে আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। সাক্ষ্য গ্রহনের জন্য পরবর্তী ২৩ জানুয়ারি দিন ধার্য্য করেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় না মেলায় ওইদিন রাতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিজ্ঞাপন

পরদিন ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় শিমুর ভাই হারুনুর রশীদ তার স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

২০ জানুয়ারি মামলার প্রধান দুই আসামিকে আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে  আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মো. শহীদুল ইসলাম। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাজিব হাসান মামলার নথি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২ আসামির উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ করেন।

বিজ্ঞাপন

স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার বাসায় থাকতেন শিমু। গত ১৬ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD