Logo

তিন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২২, ১৮:৩২
তিন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে
ছবি: সংগৃহীত

বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার

বিজ্ঞাপন

গত তিন মাসের মধ্যে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে। তথ্যসূত্রে জানা গেছে, নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। 

বিজ্ঞাপন

অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD