Logo

ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ ডিসেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২২, ১১:৪৯
ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১জন সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে। শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। পরে ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

বিজ্ঞাপন

একইদিনে দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নং কক্ষ) মনোনয়নপত্র বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১জন সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচনের বিষয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, শিক্ষক সমিতির নির্বাচন স্ষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD