Logo

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২২, ১৯:২৫
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১ হাজার ৮১৮ ডলার ৪০ সেন্টে।

বিজ্ঞাপন

প্রধান আন্তর্জাতিক মুদ্রার (ডলার) মান কমায় বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১ হাজার ৮১৮ ডলার ৪০ সেন্টে।

বিজ্ঞাপন

অপরদিকে, ফিচার মার্কেটে যুক্তরাষ্টের ঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  আউন্সপ্রতি বিক্রি হয়েছে ১ হাজার ৮২৭ ডলার ৭০ সেন্টে।

বিজ্ঞাপন

এ সময়ে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ফলে অন্যান্য  মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD