Logo

করোনা: ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
করোনা: ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত...

বিজ্ঞাপন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রাম ও খুলনায় মারা গেছেন ৪ জন করে। এছাড়া রংপুরে ৩ জন, ময়মনসিংহে ২ জন এবং সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৫৯ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২ হাজার ৫৫০ জনে।

বিজ্ঞাপন

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD