Logo

লালবাগ তরুণ সমাজের শীতবস্ত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৩, ১০:০৭
লালবাগ তরুণ সমাজের শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় স্বেচ্ছোসবেী সংগঠন লালবাগ তরুণ সমাজ-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর পুরান ঢাকায় স্বেচ্ছোসবেী সংগঠন লালবাগ তরুণ সমাজ-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির উদ্বোধন করেন লালবাগ ছাতাওয়ালা মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, লালবাগ তরুণ সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাকির আহমেদ, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ধর্ম সম্পাদক মো. আলী হীরা। 

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আতা, সেন্টু, জুম্মন, ফায়সাল, দুলাল, জেনিন, সানি, সাজ্জাদ, রবিন, আলিফ, মীম, সাদাফ, তানজিম, সামির, লালবাগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD