Logo

ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত বাসচালক আটক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত বাসচালক আটক
ছবি: সংগৃহীত

হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বাসচালক ইয়াসিনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে...

বিজ্ঞাপন

হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বাসচালক ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মারধরের শিকার ঢাকা কলেজ শিক্ষার্থীর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাস চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আটক বাস চালকের নাম ইয়াসিন। তবে চালকের সহকারী এখনও পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে রাজধানীর শ্যামলী এলাকায় মৌমিতা বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় কথা কাটাকাটি হলে রাজধানীর শ্যামলী এলাকায় শিমুলের ওপর চড়াও হন মৌমিতা বাসের হেলপার। তারপর তাকে মারধর করা হয়। শিমুল ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ওই গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১১-৮৮৩৫। এ ঘটনায় তাৎক্ষণিক শিমুলের সহপাঠীরা ঢাকা কলেজের সামনের মিরপুর রোড থেকে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ৩টি বাস আটকে রাখে।

এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের বিষয়ে মোহাম্মদপুর থানার প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আমরা শিক্ষার্থীদের আটক করা ৩টি বাস নিউমার্কেট থানায় নিয়ে যাচ্ছি। মোহাম্মদপুর থানায় আহত শিক্ষার্থী ও মালিকপক্ষের বৈঠকের পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD