Logo

মা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৩, ১৭:১৬
মা
ছবি: সংগৃহীত

যেদিন প্রথম তুমি নিয়ে ছিলে মাগো আমায় কোলে তুলে

বিজ্ঞাপন

যেদিন প্রথম তুমি নিয়ে ছিলে মাগো আমায় কোলে তুলে,

ভালোবাসি তোমায় মাগো যাবো না কখনো তোমায় ভুলে।

তোমার হাতের ওই কোমল স্পর্শ আমায় আগলে রাখে

বিজ্ঞাপন

তোমার ছায়া সর্বদা আমার সাথে থাকে।

গুটি গুটি পায়ে পায়ে খোকন হাঁটতে শেখে

মা আমার হেঁসে হেঁসে হাটি হাটি দেখে।

বিজ্ঞাপন

খোকন ভয়ে ভয়ে গুটি গুটি পা ফেলে

মা খুশিতে থাকে কৌতূহলে।

দিন কয়েক পরে খোকন কথা বলতে শেখে

বিজ্ঞাপন

কত কথা বলে খোকন সারাদিন রাতে।

মা আমার বসে বসে সারাদিন ভাবে

খোকন আমার কবে বড় হবে,

বিজ্ঞাপন

নিজ হাতে খেতে পারে না খোকা।

মা বলে তুই কি করবি রে বোকা?

যখন আমি থাকব না আলো যাবে নিভে

বিজ্ঞাপন

খোকা আমার বড়ই অবুঝ সঙ্গ কে তার দিবে?

লেখিকা : শারিকা আক্তার।

বিজ্ঞাপন

শিক্ষা প্রতিষ্ঠান : পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রি কলেজ।

শ্রেণি : দ্বাদশ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD