Logo

নওয়াবি খিচুড়ির রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:৩৫
নওয়াবি খিচুড়ির রেসিপি
ছবি: সংগৃহীত

চাল ও ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা বাটা দিয়ে দিন

বিজ্ঞাপন

জিভে জল আনা খাবার মানেই খিচুড়ি। উৎসবে-আয়োজনে থাকে এই সুস্বাদু পদ। ঝাল মাংস ভুনার সঙ্গে খিচুড়ি থাকলে জমে বেশ। আর তা যদি হয় নওয়াবি খিচুড়ি তবে তো কথাই নেই। 

চলুন তবে জেনে নেওয়া যাক নওয়াবি খিচুড়ি রান্নার রেসিপি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

পোলাওয়ের চাল- ১ কেজি

ডাল- ২ কাপ

বিজ্ঞাপন

তেল- ১ কাপ

বিজ্ঞাপন

ঘি- ২ টেবিল চামচ

ঘন দুধ- ১ কাপ

বিজ্ঞাপন

আদা বাটা- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ২ চা চামচ

বিজ্ঞাপন

মরিচ গুঁড়া- ২ চা চামচ

বিজ্ঞাপন

আস্ত জিরা- ১ চা চামচ

কাঁচা মরিচ- ৫/৬ টি

বিজ্ঞাপন

লবণ- স্বাদমতো

এলাচ- ৬টি

দারুচিনি- ৪ টুকরা

কাবাব মসলা- ২ টেবিল চামচ

টেস্টিং সল্ট- ২ চা চামচ

পানি- পরিমাণমতো

বাদাম কুচি- আধা কাপ

কিশমিশ- আধা কাপ

যেভাবে তৈরি করবেন

চাল ও ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা বাটা দিয়ে দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। বাদাম কুচিসহ সব মসলা দিয়ে কিছুক্ষণ মসলা কষিয়ে নিন। এরপর তাতে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চাল কষিয়ে নিন। এতে ঘন দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন। পানি কমে চাল সেদ্ধ হয়ে এলে কিশমিশ ও ২ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢাকনা বন্ধ করে একটি তাওয়ার ওপর দিয়ে দমে বসান। মিনিট দশেক পর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু নওয়াবি খিচুড়ি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD