Logo

আমাদের বর্ণমালা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১২
আমাদের বর্ণমালা
ছবি: সংগৃহীত

আমাদের বর্ণমালায় লেপ্টে আছে

বিজ্ঞাপন

আমাদের বর্ণমালায় লেপ্টে আছে
আজো শফিক জব্বারের রক্ত,
আমাদের বর্ণমালায় সারি সারি
গাঁথা মালা ত্যাগীদের মহত্ত।
আমাদের বর্ণমালায় লিখা হয়
আজো রফিক বরকতের নাম,
আমাদের বর্ণমালা স্বাধীন বাঙালির
রাখবো ধরে সুনাম।
আমাদের বর্ণমালা রৌদ্র ছায়ায়
কৃষকের কণ্ঠে গান,
আমাদের বর্ণমালা পেলো
আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান।
আমাদের বর্ণমালায় অজস্র
কবি লিখছে অজস্র কবিতা,
আমাদের বর্ণমালা শোক স্মৃতিতে
জড়ানো হৃদয় মর্মগাথা।
আমাদের বর্ণমালায় প্রতিবাদের
ঝংকার রাজপথ সাক্ষী,
আমাদের বর্ণমালা ফুলের সৌরভ
প্রেমময় ময়ুরাক্ষী।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD