Logo

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:৩০
বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি।

বিজ্ঞাপন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বুধবার (১৫ ফেব্রুয়ারি)  সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান তিনি।

ডেভিড ম্যালপাস জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি। তবে কী কারণে দায়িত্ব ছাড়ছেন তার কোনো ব্যাখ্যা দেননি ম্যালপাস।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সালে পাঁচ বছরের মেয়াদে ম্যালপাসকে নিয়োগ দেওয়া হয়েছিল।  ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংকপ্রধান বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস। 

বিজ্ঞাপন

এদিকে, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঋণ দেয় বিশ্বব্যাংক। বৃহত্তর  এই  ঋণ প্রদান নিশ্চিত করার জন্য বিশ্বব্যাংকের পরিচালনার পদ্ধতি পরিবর্তন করার কথা জানান ম্যালপাস। এতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডেভিড ম্যালপাস।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD