Logo

কুয়েতে টিকটক করতে গিয়ে বাংলাদেশি যুবক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:০৯
কুয়েতে টিকটক করতে গিয়ে বাংলাদেশি যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অশালীনভাবে ভিডিও ধারণ করতে দেখা যায় অনেককে।

বিজ্ঞাপন

কুয়েতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি যুবক। গ্রেফতার যুবকের নাম ওয়াসিফ শান্ত। স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইমস ও আল রাই'তে প্রকাশিত সংবাদে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, চলতি মাসের  গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসে উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুঁড়ে মারে প্রবাসী বাংলাদেশি ওয়াসিফ শান্ত। 

বিজ্ঞাপন

পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়য় পোস্ট করে। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে প্রবাসী ওই বাংলাদেশিকে গ্রেফতার করে কুয়েত পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন বলছে, কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অশালীনভাবে ভিডিও ধারণ করতে দেখা যায় অনেককে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ। এছাড়া অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ও ফিলিপাইনের টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে, পার্কে ডিজে পার্টিসহ বিভিন্ন নামে পার্টির আয়োজন করতে দেখা যায়।

কুয়েতের কমিউনিটির নেতারা জানান, এটা আমাদের জন্মভূমি নয় কর্মভূমি। তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এছাড়া বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD