Logo

কাটা মসলায় গরুর মাংস ভুনা

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৩, ১১:২৬
কাটা মসলায় গরুর মাংস ভুনা
ছবি: সংগৃহীত

ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস কষিয়ে নিন মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস সেদ্ধ হবে মাংস সেদ্ধ হয়ে এলে আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিন

বিজ্ঞাপন

মাংস কাটা মসলা দিয়ে রান্না করলে তার স্বাদ আলাদা হয়। ভুনা মাংসের সুঘ্রাণে জিভে জল চলে আসে। এই রান্নার পদ্ধতিও খুব একটা কঠিন নয়। শুধু পরিমাণটা জেনে সেভাবেই মিশিয়ে রান্না করা। 

চলুন জেনে নেওয়া যাক কাটা মসলায় গরুর মাংস ভুনার রেসিপি

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

গরুর মাংস- ১ কেজি

লবণ- স্বাদমতো

বিজ্ঞাপন

সরিষার তেল- পরিমাণমতো

বিজ্ঞাপন

পেঁয়াজ কোয়া করে নেওয়া- ৩টি

রসুনের কোয়া করে নেওয়া- দুটি

বিজ্ঞাপন

শুকনা মরিচ- ৩-৪টি

বিজ্ঞাপন

আস্ত টালা জিরা- ১ চা চামচ

আস্ত টালা ধনিয়া- ১ চা চামচ

বিজ্ঞাপন

আদা কুচি করে নেওয়া- এ টুকরা

বিজ্ঞাপন

আস্ত কাঁচা মরিচ- ৪-৫টি

আস্ত জায়ফল- ১টি

বিজ্ঞাপন

জয়ত্রী- ১ টুকরা

দারুচিনি- ২ টুকরা

তেজপাতা- ২টি

লবঙ্গ- ১/২ চা চামচ

সবুজ এলাচ- ৪-৫টি

কালো এলাচ- ২টি

স্টার মসলা- ২টি

আস্ত মেথি- ১ চা চামচ

আস্ত গোল মরিচ- ১/২ চা চামচ

টক দই- ১/২ কাপ

পানি- পরিমাণমতো।

তৈরি করবেন যেভাবে

প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে টক দই, স্বাদমতো লবণ ও সব ধরনের আস্ত মসলা দিয়ে মাখিয়ে নিন। এ পর্যায়ে গরম মসলা দেবেন না। এর সঙ্গে দুই টেবিল চামচ সরিষার তেল মাখিয়ে আধা ঘণ্টার মতো রেখে দিন। 

এরপর একটি হাঁড়িতে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে মাখিয়ে রাখা মাংস দিন। ভালো করে নেড়েচেড়ে আস্ত গরম মসলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস কষিয়ে নিন। মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হয়ে এলে আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিন। এবার পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD