Logo

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৩, ১৩:৪০
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ছবি: সংগৃহীত

এদিন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এই অভিযোগ গঠন করেছেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

বিজ্ঞাপন

এদিন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে আদালতে হাজির করা হয়। অপরদিকে তার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা আদালতে উপস্থিত হননি।

বিজ্ঞাপন

এর ফলে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে প্রতারণার অভিযোগে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। 

বিজ্ঞাপন

অভিযোগে পণ্যক্রয়ের বাবদ ২৮ লক্ষাধিক টাকা পরিশোধের পরও পণ্য না পাওয়ার কথা বলা হয়েছে। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD