Logo

ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচ অভিযুক্তদের বহিষ্কার

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৩, ১৪:৪৬
ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচ অভিযুক্তদের বহিষ্কার
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ইবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান।

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ইবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান। 

শনিবার (৪ মার্চ) ১২ টার দিকে প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে শৃঙ্খলা কমিটির প্রায় দুই ঘন্টার সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

শৃঙ্খলা কমিটির সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রায় দুই ঘন্টা মিটিংয়ে ছিলাম। আমরা সব মিলিয়ে বিশেষ করে হাইকোর্টের যে নিদর্দেশনা গুলো ছিলো  সব মিলিয়ে আমাদের চূরান্ত সিদ্ধান্তের একটি প্রতিবেদন করেছি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির জরুরী সভায় দুইটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা প্রদান করেছেন তা অনতিবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয়ত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। কমিটি যে তদন্ত প্রতিবেদন দেয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে। গ্রহন করে তারা পাঁচজন অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় বিধিবিধান অনুসরণ করে এদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রসেডিং শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে কেনো চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। এবং সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব দিতে হবে। তাদের কাছ থেকে জবাব প্রাপ্তির পর পরবর্তী ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

অভিযুক্তদের সাময়িক বহিষ্কারে সন্তুষ্ট কিনা জানতে চাইলে ফুলপরী খাতুন বলেন, স্থায়ীভাবে বহিষ্কার করলে বিষয়টা হতো ভালো হতো। তাহলে বাংলাদেশে এইরকম ঘটনা ঘটানোর আর কেউ সাহস পাবে না।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD