Logo

হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৩, ১১:৩৫
হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন প্রতারণার মামলাটি দায়ের করেন ।

বিজ্ঞাপন

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। এদিন আদালতে হাজির হননি আসামি হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন। তাদের পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন, হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ সোমবার (২০ মার্চ) দিন ধার্য করেন।

২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন  প্রতারণার মামলাটি দায়ের করেন ।

বিজ্ঞাপন

এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আদালতে হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম।

বিজ্ঞাপন

২০২২ সালের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

তারও আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD