Logo

মুচলেকা দিয়ে শিশুবক্তার জামিন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৩, ০৮:২৩
মুচলেকা দিয়ে শিশুবক্তার জামিন
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তিনি দেবেন না এই মুচলেকা সম্বলিত আবেদন আমরা শিগগিরই হাইকোর্টে দাখিল করে সব মামলায় জামিন প্রার্থনা করব

বিজ্ঞাপন

ভবিষ্যতে ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না, এই শর্তে চার মামলায় শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।

এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, এরইমধ্যে রফিকুল ইসলাম মাদানী কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে হলফনামায় স্বাক্ষর করেছেন। তিনি মুচলেকা দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তিনি দেবেন না। এই মুচলেকা সম্বলিত আবেদন আমরা শিগগিরই হাইকোর্টে দাখিল করে সব মামলায় জামিন প্রার্থনা করব। আশা করি সব মামলায় জামিনে তিনি কারামুক্ত হবেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD