Logo

সিটি মেয়র পদে আর নির্বাচন করব না : আরিফুল হক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৩, ১২:১৮
সিটি মেয়র পদে আর নির্বাচন করব না : আরিফুল হক
ছবি: সংগৃহীত

বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না

বিজ্ঞাপন

লন্ডনে সফররত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইফতার মাহফিলে তার বক্তব্যে জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। 

স্থানীয় সময় লন্ডনে মঙ্গলবার রাতে যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

এ সময় আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবাদমাধ্যমে নানা রকম সংবাদ এসেছে। কোনো সংবাদপত্র লিখেছে, দুই সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি। কিন্তু আমি পাঁচ দিন হয়েছে লন্ডনে এসেছি এবং নেতার সঙ্গে মিটিংও করেছি।

মেয়র আরিফুল হক মন্তব্য করে আরও বলেছেন সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD