Logo

গফরগাঁওয়ে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের ৪টি মৃত্যুদাবির চেক বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
গফরগাঁওয়ে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের ৪টি মৃত্যুদাবির চেক বিতরণ
ছবি: সংগৃহীত

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের ৪টি মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পত...

বিজ্ঞাপন

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের ৪টি মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে গফরগাঁও জোনাল অফিসে গ্রাহক কর্মীসভা অনুষ্ঠানে পাঁচ কিস্তি বীমা গ্রাহক জোসনা আক্তার খাতুন (বীমা নং-৮১০০০১১৫৪৩) নমিনীকে ১১ লক্ষ ২৩ হাজার ৪৪৫ টাকা, মাসিক বীমা গ্রাহক ইদ্রিস আলী (বীমা নং-১৪১০০০১৮০৪) নমিনীকে ৮৮ হাজার ৬২০ টাকা, শিশু শিক্ষা বীমা গ্রাহক হাবিবুর রহমান (বীমা নং-৮১০০০০০৬৩৩) নমিনীকে শিক্ষা বৃত্তি ৫ হাজার টাকা (বার্ষিক) ও ইসলামী মেয়াদী পরিকল্প বীমা গ্রাহক মিনারা আক্তার পাঠান (বীমা নং-০৯৮১০০৯৭৪৯) নমিনীকে ১৫ হাজার ৮৭৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

গফরগাঁও জোনাল অফিসের ইনচার্জ তানভীর আহমেদ খলিলের সভাপতিত্বে ও সংগঠনিক অফিসের ইনচার্জ মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় বীমা গ্রাহকের মৃত্যুদাবীর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ডিভিশনের এসভিপি ইনচার্জ অধ‍্যাপক আবুল কাশেম ময়মনসিংহ সার্ভিস সেন্টারের ভিপি ইনচার্জ আব্দুর রহিম।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, গফরগাঁও জোনাল ইনচার্জ (সার্বজনীন বীমা) মাইন উদ্দিন আহমেদ রাজু, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক রফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD