Logo

কদমতলীতে বিস্ফোরণে দগ্ধ সেই শিক্ষার্থী মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৩, ১৫:০৭
কদমতলীতে বিস্ফোরণে দগ্ধ সেই শিক্ষার্থী মারা গেছেন
ছবি: সংগৃহীত

কদমতলীর শনির আখড়া থেকে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন

রাজধানীর শনির আখড়ায় একটি টিনশেড বাসার বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ রুকাইয়া জাহান মৌমিতা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। সে স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকে বলেন, কদমতলীর শনির আখড়া থেকে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে এইচডিইউতে মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD