Logo

নবাবপুরে গোডাউনের আগুন,নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৩, ২০:৩৮
নবাবপুরে গোডাউনের আগুন,নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

রাজধানীর নবাবপুরের টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

রাজধানীর নবাবপুরের টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে  ফায়ার সার্ভিসের সাথে  সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD