Logo

ইলিশ-বেগুন ভর্তা

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৩, ০৮:৪০
ইলিশ-বেগুন ভর্তা
ছবি: সংগৃহীত

বেগুনের সঙ্গে কাঁটা বেছে রাখা মাছসহ বাকি উপকরণ দিয়ে চটকে মাখিয়ে নিন এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে বেশ সুস্বাদু

বিজ্ঞাপন

গরম ভাতের সঙ্গে ভর্তা জিভে জল আনা খাবার। অনেক সময় একাধিক পদ দিয়েও তৈরি করা হয় ভর্তা। এই যেমন ইলিশের সঙ্গে বেগুন। এই দুই পদ দিয়ে তৈরি ভর্তা অত্যন্ত সুস্বাদু হয়। চলুন জেনে নেওয়া যাক ইলিশ-বেগুন ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

বেগুন- ১ টি

বিজ্ঞাপন

ইলিশ মাছ- ২/৩ পিস

পেঁয়াজ কুচি- ১ টি

বিজ্ঞাপন

কাঁচা মরিচ- ২/৩ টি

বিজ্ঞাপন

শুকনা মরিচ- ২ টি

ধনেপাতা কুচি- ১ মুঠো

বিজ্ঞাপন

সরিষার তেল- ২ চা চামচ

বিজ্ঞাপন

সয়াবিন তেল- ৪ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

বিজ্ঞাপন

প্রথমে বেগুন গোল করে কেটে নিয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন। ইলিশের টুকরাগুলোও লবণ ও হলুদ দিয়ে মেখে নিন। প্যানে তেল গরম করে কাঁচা মরিচ ও শুকনা মরিচ ভেজে তুলুন। এবার ওই তেলেই মাছের টুকরাগুলো সোনালি করে ভেজে কাঁটা বেছে নিন। পেঁয়াজ কুচি ও বেগুন আলাদা আলাদা ভেজে নিন। 

এরপর একটি পাত্রে বেগুনের সঙ্গে কাঁটা বেছে রাখা মাছসহ বাকি উপকরণ দিয়ে চটকে মাখিয়ে নিন। এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে বেশ সুস্বাদু।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD