Logo

অডিও-ভিডিও কল চালু করছে টুইটার

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৩, ১০:১০
অডিও-ভিডিও কল চালু করছে টুইটার
ছবি: সংগৃহীত

টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে।

বিজ্ঞাপন

শিগগিরই অডিও-ভিডিও কল–সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন টুইটারে প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

তিনি আরও জানান, টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে।

বিজ্ঞাপন

এক টুইটে  প্রধান নির্বাহী জানান, টুইটারে শিগগিরই অডিও-ভিডিও কল–সুবিধা চালু হবে। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর সঙ্গে নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলা যাবে। প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে। বুধবার (১০ মে) থেকে পর্যায়ক্রমে এ সুবিধা উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মতোই বন্ধু বা পরিচিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। ফলে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD