Logo

আদালতে বকশিশ নিলে-দিলেই ব্যবস্থা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৩, ১২:৩৩
আদালতে বকশিশ নিলে-দিলেই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে

বিজ্ঞাপন

মামলা সংক্রান্ত বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বকশিশ নেওয়া ও দেওয়া নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। রবিবার (৭ মে) সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার মো. সেফাতুল্লাহ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, 'কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে যেকোনো ধরণের উৎকোচ বা সুবিধা নেয়া অবৈধ।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'অন্য যেকোনো সময় অত্র কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, মহোদয়ের (বিচারপতি) ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্যকোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।’

বিজ্ঞাপন

কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনজীবী, আইনজীবীর সহকারী এবং অত্র কোর্টের সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা গেল।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD