Logo

রাজউক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ০৩:৫৩
রাজউক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব
ছবি: সংগৃহীত

আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়

বিজ্ঞাপন

আদালতের আদেশ পালন না করায় রাজউক চেয়ারম্যান মো. আনিসুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, প্লট সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD