Logo

নিখোঁজের পাঁচ মাস পর লাশ মিলল সেপটিক ট্যাংকে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৩, ০৭:১০
নিখোঁজের পাঁচ মাস পর লাশ মিলল সেপটিক ট্যাংকে
ছবি: সংগৃহীত

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়

বিজ্ঞাপন

অপহরণের পাঁচ মাস পর গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক থেকে আমির হোসেন (২৫) নামের এক নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

বুধবার (১৭ মে) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের ভেতর লাশটির সন্ধান পাওয়া যায়।

বিজ্ঞাপন

মারা যাওয়া যুবক আমির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুলাচারা গ্রামের আবু তাহেরের ছেলে। 

বিজ্ঞাপন

নিহতের বোন কামরুন্নাহার জানান, গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকার আশকোনা এলাকা থেকে নিখোঁজ হন তার ভাই আমির হোসেন। এরপর কয়েক মাস বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডিএমপির দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, গত ১৩ এপ্রিল নিহতের বড় ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর বিষয়ে বিস্তারিত জানতে পারি। আজ বুধবার নোয়াখালীর হাতিয়ার তাজুল ইসলাম জামে মসজিদ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ভিত্তিতে রহিম মোল্লার বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরিএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD