Logo

আমদানির ঘোষণার পরই কমেছে পেঁয়াজের দাম

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৩, ০৫:৩১
আমদানির ঘোষণার পরই কমেছে পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

সকাল থেকে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে

বিজ্ঞাপন

হঠাৎ করেই দেশের বাজারে বেড়েছিলো পেঁয়াজের দাম। কিন্তু আজ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়ায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। 

সংশ্লিষ্টরা দাবি করছেন, এ সময়ের মধ্যে পেঁয়াজের দাম বাড়া-কমা থেকে বোঝা যায় একটি সিন্ডিকেটের যোগসাজশে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

পেঁয়াজের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে পেঁয়াজের দাম ছিল মানভেদে কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। কিন্তু সোমবার সকাল থেকে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ টন। গত অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় ৩৬ লাখ টন। এ হিসেবে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ রাখে সরকার। চাহিদার পুরোটা মেটানো হয় দেশি পেঁয়াজ দিয়ে। তবে সরবরাহ ও মজুত ঠিক থাকলেও আমদানি বন্ধের অজুহাতে দিন দিন বাড়তে থাকে পেঁয়াজের দাম।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD