Logo

শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ০২:১৪
শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য
ছবি: সংগৃহীত

রোগীর সাথে সমাজিকভাবে চলাফেরা করতেও কোনো সমস্যা নাই ভিটিলিগো বা শ্বেতী রোগ নিয়ে অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে ২০২৩ বা বিশ্ব শ্বেতী রোগ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

র‌্যালির আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভিটিলিগো বা শ্বেতী নিয়ে সমাজে নানা কুসংস্কার আছে। ত্বকের এই সাদা দাগের সঙ্গে কুষ্ঠর কোনো সম্পর্ক নাই। তারপরও যে মানুষটি এই রোগে আক্রান্ত হয়, তিনি মানসিকভাবে কিছুটা হলেও ভেঙে পড়েন। একারণেই শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। সাথে সাথে একথাও মনে রাখতে হবে, শ্বেতী রোগ ছোঁয়াছে নয়। এ ধরণের রোগীর সাথে সমাজিকভাবে চলাফেরা করতেও কোনো সমস্যা নাই। ভিটিলিগো বা শ্বেতী রোগ নিয়ে অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় চর্মরোগ বিশেষজ্ঞরা জানান, ত্বকের স্বাভাবিক রংয়ের ভারসাম্য রক্ষা করে মেলানিন। মেলানোসাইট কোষে এটা থাকে। এই মেলানিনের ভারসাম্য ব্যাহত হলেই ত্বকে শ্বেতী দেখা যায়। এই রোগে কেউ আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দেরী না করে চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া উচিত উচিত। 

র‌্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদার, অধ্যাপক ডা. আবিদা সুলতানা, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী, এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাক মাহমুদ প্রমুখসহ চর্ম ও যৌন রোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীরাও দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD