Logo

ডা. সাবিরা হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ২২:৪৮
ডা. সাবিরা হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট
ছবি: সংগৃহীত

প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

রাজধানীর কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যা  মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এদিন ধার্য্য করেন। এদিন  মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. জুয়েল মিঞা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ মে সকালে কলাবাগান প্রথম লেনের তৃতীয় তলার ফ্ল্যাটের শয়ন কক্ষ থেকে চিকিৎসক কাজী সাবিরা রহমান ওরফে লিপির রক্তাক্ত ও দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১ জুন সাবিরার ফুফাতো ভাই রেজাউল হাসান মজুমদার কলাবাগান থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

জানা যায়, ডা. সাবিরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটিতে তিনটি কক্ষ। একটি কক্ষে সাবিরা, বাকি দুটি কক্ষে দুই তরুণী থাকতেন। সাবিরার পাশের কক্ষে থাকা কানিজ সুবর্ণা মডেলিং করেন। আরেকটি কক্ষে যে তরুণী থাকেন, তিনি ঘটনার আগেই বাড়িতে গিয়ে আর ফেরেননি। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন। এই দুই জনকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ডা. সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে গ্রেফতার করে পিবিআই।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD