Logo

একদিনে ১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
একদিনে ১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে বিশেষ ক্যাম্পেইনে (২৬ ফেব্রুয়ারি) ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

বিজ্ঞাপন

করোনাভাইরাস থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে বিশেষ ক্যাম্পেইনে (২৬ ফেব্রুয়ারি) ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে শুরু থেকে সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ। যে কারণে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এটি বিরাট ঘটনা।

জাহিদ মালেক বলেন, দেশে এখন পর্যন্ত ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই টিকা নিয়ে অনিহা দেখেছি। বিভিন্ন জায়গায় টিকা না নিতে আন্দোলন, ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের জনগণ টিকা নিয়েছে, যে কারণে আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি।

মন্ত্রী আরও বলেন, ভালো কাজ করলে উন্নতি আর সফলতা আপনাদের পেছনে দৌড়াবে। মানুষের জন্য কাজ করলে সুনাম হবে, পাশাপাশি আল্লাহর রহমতও আপনাদের ওপর থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD