Logo

ডেঙ্গু কেড়ে নিল ভিকারুননিসার আরও ছাত্রীর প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ২৩:৪৭
ডেঙ্গু কেড়ে নিল ভিকারুননিসার আরও ছাত্রীর প্রাণ
ছবি: সংগৃহীত

প্রথমে তার (মেহজাবিন সূহী) মা আক্রান্ত হয়, ৪-৫ দিন পর সে আক্রান্ত হয়‌।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও  ছাত্রী। মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত মেহজাবিন ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, “প্রথমে তার (মেহজাবিন সূহী) মা আক্রান্ত হয়, ৪-৫ দিন পর সে আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ফেল ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD