ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৪ জন।
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯৪ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১৯০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








