একদিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৬৫

শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সারাদেশে একদিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ৮৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৬৫ জন ডেঙ্গু রোগী।
শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২ হাজার ৮৬৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮১৪ জন আর ঢাকার বাইরের ২০৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ছয়জন এবং ঢাকার বাইরের আটজন।
বিজ্ঞাপন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮ হাজার ১০৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ছয় হাজার ৬১৪ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৫২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৩ হাজার ৭১৩ জন এবং ঢাকার বাইরের ৯৯ হাজার ৫৩৯ জন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








