Logo

২২ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৫৫১ কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৭
২২ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৫৫১ কোটি টাকা
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের ২২দিনে গড়ে দৈনিক দেশে এসেছে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৫১ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসেব ধরে)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেপ্টেম্বরের ২২দিনে গড়ে দৈনিক দেশে এসেছে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ মাসের ২২ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD