Logo

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ০৫:৩৮
ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৫১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ৯৮৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৩৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৫০ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD