Logo

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৩, ০১:৪৪
বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ।এরপর ধানমন্ডি থানার করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলম তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়,গত ২৩ মে ২০২৩ ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী জড়ো হয়ে পদযাত্রার সমাপনী বক্তব্য শেষে চলে যাওয়ার প্রাক্কালে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিশোটা, ইট-পাটকেল ও ককটেল ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্ত্রসহ পুলিশের সরকারী কাজে বাধাদান, পুলিশের উপর আক্রমন, সরকারকে উৎখাত ও জনসাধারনের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাংচুর করিয়া ক্ষতিসাধন ককটেল বিষ্ফোরন ঘটিয়ে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকান্ড শুরু করে। 

বিজ্ঞাপন

এসময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে যাহাতে পুলিশ অফিসার ও ফোর্স গুরুতর আহত হয়। পরে সরকারী সম্পত্তি, জনসাধারনের জানমালের নিরাপত্তার জন্য বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামীদেরকে ধাওয়া করলে আসামীগন ঘটনাস্থল হতে বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়।এ ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD