দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীরের ১ মাসের কারাদণ্ড

আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
এ ছাড়া মেয়র জাহাঙ্গীর যদি ১ লাখ টাকা পরিশোধ না করেন তবে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় আপিল বিভাগ বলেন, ‘তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।’
বিজ্ঞাপন
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। বিএপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরুপ মন্তব্য করার ঘটনায় চার আইনজীবী আপিল বিভাগে আদালত অবমানার আবেদন করেন। আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।
বিজ্ঞাপন
এরপর ১৭ আগস্ট তাকে তলব করে আদেশ দেন আপিল বিভাগ। গত ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে
গেল ২৪ আগস্ট আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আদালত ওইদিন ১২ অক্টোবর শুনানির তারিখ দেন এবং সকাল ৯টায় সৈয়দ জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








